১৫ আগস্ট রাতে শিবম সেবাসদন নার্সিংহোম থেকে নার্স দীপালি জানার বাবাকে ফোন করা হয়। তিনি নন্দীগ্রাম থেকে ভোর ৩টের সময় সিঙ্গুরে পৌঁছে দেখেন নার্সিংহোম বন্ধ, আর মেয়ের দেহ পুলিশ নিয়ে গেছে স্থানীয় থানায়। পরিবার অভিযোগ তুলেছে, তাঁদের আসার আগেই গোপনে দেহ সরিয়ে দিয়ে তদন্তকে প্রশ্নবিদ্ধ করছে পুলিশ।