পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষা 2023 & 2024

অনলাইনে আবেদন করার সময়সীমা : ২২ আগস্ট ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ৩টা পর্যন্ত)।
সম্পাদনা (Edit) করার সুযোগ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: পথকুকুর, নাগরিক সুরক্ষা ও ABC নিয়ম

২০২৫ সালের ২৮ জুলাই টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত “City hounded by strays, kids pay price” প্রতিবেদনে দিল্লিতে ৬ বছরের এক শিশুর জলাতঙ্কে মৃত্যু নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ওই শিশু পথকুকুরের কামড়ে আক্রান্ত হয়েছিল। এ ঘটনায় প্রশাসনের উদাসীনতা নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে।

হাওড়া আদালতে মামলার জোরপূর্বক মধ্যস্থতায় প্রেরণ নিয়ে সমালোচনা

হাওড়া জেলার নিম্ন আদালতে সম্প্রতি একাধিক মামলাকে আইনজীবী ও পক্ষগণের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মধ্যস্থতায় পাঠানো হচ্ছে। আইনজীবী মহল মনে করছে, কিছু বিচারক জটিল মামলার মুখোমুখি না হয়ে মধ্যস্থতাকে আশ্রয় নিচ্ছেন। এতে বিচারপ্রার্থীদের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে এবং আদালতব্যবস্থাকে ব্যর্থ মনে করার ঝুঁকি তৈরি হচ্ছে।

মোদি-ওয়াং ই বৈঠক: সীমান্ত শান্তি, সহযোগিতা ও SCO সম্মেলন

ভারত সফরকে দুই দেশের মধ্যে উচ্চস্তরের সংলাপের প্রস্তুতি হিসেবে অভিহিত করে ওয়াং বলেন, এই সফরের সময় চীন ও ভারত বিভিন্ন ক্ষেত্রে সংলাপ পুনরারম্ভ, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করা, বহুপাক্ষিকতাকে সমর্থন করা, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করা এবং একতরফা আধিপত্যবাদকে প্রতিহত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

কলকাতায় স্থগিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার: বিতর্কের ঝড়

‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার প্রকাশকে ঘিরে কলকাতায় তীব্র বিতর্ক। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই বিতর্কিত হিন্দি ছবি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা, নোয়াখালির হিন্দু গণহত্যা ও দেশভাগের বিভীষিকা তুলে ধরেছে। কলকাতা পুলিশের হস্তক্ষেপে পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ স্থগিত হয়, অভিযোগ ওঠে রাজনৈতিক চাপের। ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, হাইকোর্টে মামলাও চলছে। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী প্রমুখ। জি স্টুডিওস প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর ২০২৫-এ, শিক্ষক দিবসে।

হুগলির সিঙ্গুরে নার্স দীপালি জানার রহস্যমৃত্যুতে তোলপাড়, পুলিশের ভূমিকায় প্রশ্ন

১৫ আগস্ট রাতে শিবম সেবাসদন নার্সিংহোম থেকে নার্স দীপালি জানার বাবাকে ফোন করা হয়। তিনি নন্দীগ্রাম থেকে ভোর ৩টের সময় সিঙ্গুরে পৌঁছে দেখেন নার্সিংহোম বন্ধ, আর মেয়ের দেহ পুলিশ নিয়ে গেছে স্থানীয় থানায়। পরিবার অভিযোগ তুলেছে, তাঁদের আসার আগেই গোপনে দেহ সরিয়ে দিয়ে তদন্তকে প্রশ্নবিদ্ধ করছে পুলিশ।

লালকেল্লা থেকে আরএসএসকে মোদীর শতবর্ষ সম্মান ও রাজনীতি

২০২৫ সালের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আরএসএসের শতবর্ষব্যাপী সেবাকে উদ্‌যাপন করা হয়, যা ভারতের ধর্মনিরপেক্ষ পরিচয়ে সংগঠনের ভূমিকা নিয়ে বিতর্ক উসকে দেয়। আরএসএসের প্রশংসা করলেও তিনি বিরোধী শিবিরের সমালোচনার মুখে পড়েন, যারা অভিযোগ তোলে যে তিনি ধর্মনিরপেক্ষতাকে খর্ব করেছেন।

মার্কিন ৫০% শুল্কবৃদ্ধিতে পশ্চিমবঙ্গ তুলনামূলক প্রভাবমুক্ত

মার্কিন ট্রাম্প প্রশাসনের ৫০% শুল্কবৃদ্ধি ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা আনলেও পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে প্রভাবমুক্ত। রাজ্যের রপ্তানি কাঠামো, পণ্যের ধরন ও প্রধান বাজার যুক্তরাষ্ট্রনির্ভর নয় বলেই ক্ষতির মাত্রা কম। চা, গয়না, লোহা-ইস্পাত ও চামড়াজাত পণ্যই মূল রপ্তানি, যার বড় অংশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারমুখী। ফলে এই শুল্কবৃদ্ধির সরাসরি অর্থনৈতিক অভিঘাত পশ্চিমবঙ্গে সীমিত।

অভয়া কাণ্ডে নবান্ন অভিযান ঘিরে লাঠিচার্জ ও রাজনৈতিক বিতর্ক

অভয়ার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিলেও বামপন্থী ও জুনিয়র ডাক্তারদের একটা অংশ সে ডাকে অংশ নেয়নি, বরং কালীঘাটে সমান্তরাল কর্মসূচি করে। অভয়ার বাবা অভিযোগ তুলেছেন, আন্দোলন সিপিএম নিয়ন্ত্রিত এবং প্রথম থেকেই তাঁদের ভুল পথে চালানো হয়েছে। পুলিশ মিছিল আটকাতে লাঠিচার্জ করেছে; অভয়ার মা আহত হয়ে মেডিকা হাসপাতালে ভর্তি।

বিশ্ব সংস্কৃত দিবসে মোদির শুভেচ্ছা, সংস্কৃত সংরক্ষণে সরকারের অঙ্গীকার

দেহাতি: ৯ আগস্ট, ২০২৫ শ্রাবণ পূর্ণিমায় সংস্কৃতের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রসারে কেন্দ্রের উদ্যোগের প্রশংসা আজ শ্রাবণ পূর্ণিমায় বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]