মোহন ভাগবতের অখণ্ড ভারত ও হিন্দুরাষ্ট্রের ভাবনা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহক ড. মোহন ভাগবত ২৮ আগস্ট ২০২৫-এ দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত শতবর্ষ সংলাপের শেষ দিনে বলেন, ভারত অখণ্ড এবং এটি হিন্দুরাষ্ট্র। তিনি ব্যাখ্যা করেন, অখণ্ড ভারত শুধু রাজনীতির ধারণা নয়, বরং জনগণের চেতনার ঐক্য। পূজা-পদ্ধতি ভিন্ন হলেও পূর্বপুরুষ, সংস্কৃতি ও মাতৃভূমি আমাদের একত্রিত করে। ধর্মান্তর সমাজকে পাল্টায় না, এবং হিন্দু-মুসলমান উভয়েরই পারস্পরিক আস্থা গড়ে তোলা জরুরি। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ ৩০% চাকরি দিতে পারে, বাকিটা আত্মশক্তিতে অর্জন করতে হবে। জনসংখ্যার ভারসাম্য, ধর্মান্তর, অনুপ্রবেশ, ভাষা, শিক্ষা ও সংরক্ষণ নিয়েও তিনি সুস্পষ্ট মত দেন। ভাগবত স্পষ্ট করে বলেন, ভারত হিন্দুরাষ্ট্র—এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণার বিষয় নয়, বরং আমাদের ঐতিহ্য ও সত্য।

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের তালিকা থেকে বাদ

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য মনোনীতদের তালিকা থেকে সরিয়ে দেওয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। নোবেল পুরস্কারের প্রক্রিয়ায় প্রতিবছর হাজার হাজার প্রার্থী মনোনীত হন, ফলে কেবল মনোনয়ন পাওয়া কোনো বিশেষ অর্জন নয়। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প আদৌ প্রকৃত অর্থে এই পুরস্কারের প্রতিযোগী ছিলেন কি না, সেটাই প্রশ্নসাপেক্ষ।

ভারত-আমেরিকা বাণিজ্য যুদ্ধ: স্বদেশী ডাক ও মার্কিন পণ্যের বয়কট

ভারত আমেরিকা বাণিজ্য যুদ্ধ, ট্রাম্পের ৫০% শুল্কে ভারত ক্ষুব্ধ। স্বদেশী ও বয়কট আন্দোলনের ডাক, আত্মনির্ভর ভারতের পথে এগোচ্ছে দেশ, গণেশ চতুর্থী থেকেই দেশব্যাপী আন্দোলন শুরু হবে এবং মার্কিন পণ্য ও কোম্পানির বয়কট করা হবে।

কলকাতা দাঙ্গা ১৯৪৬ : প্রত্যক্ষদর্শীর দলিল, নাদির শাহের দিল্লীর পুনরাবৃত্তি

১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা শুধু একটি রাজনৈতিক কর্মসূচির ফল ছিল না। এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাযজ্ঞ। বিড়লার চিঠি থেকে শুরু করে নেহরুর প্রতিক্রিয়া, ফজলুল হকের সাক্ষ্য থেকে সুরাবর্দীর ভগ্নীর শিহরণ জাগানো বর্ণনা—সবই প্রমাণ করে যে এই দাঙ্গা ছিল মানবসভ্যতার ইতিহাসে এক ভয়াবহতম অধ্যায়।

পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষা 2023 & 2024

অনলাইনে আবেদন করার সময়সীমা : ২২ আগস্ট ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ (দুপুর ৩টা পর্যন্ত)।
সম্পাদনা (Edit) করার সুযোগ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: পথকুকুর, নাগরিক সুরক্ষা ও ABC নিয়ম

২০২৫ সালের ২৮ জুলাই টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত “City hounded by strays, kids pay price” প্রতিবেদনে দিল্লিতে ৬ বছরের এক শিশুর জলাতঙ্কে মৃত্যু নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ওই শিশু পথকুকুরের কামড়ে আক্রান্ত হয়েছিল। এ ঘটনায় প্রশাসনের উদাসীনতা নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে।

হাওড়া আদালতে মামলার জোরপূর্বক মধ্যস্থতায় প্রেরণ নিয়ে সমালোচনা

হাওড়া জেলার নিম্ন আদালতে সম্প্রতি একাধিক মামলাকে আইনজীবী ও পক্ষগণের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মধ্যস্থতায় পাঠানো হচ্ছে। আইনজীবী মহল মনে করছে, কিছু বিচারক জটিল মামলার মুখোমুখি না হয়ে মধ্যস্থতাকে আশ্রয় নিচ্ছেন। এতে বিচারপ্রার্থীদের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে এবং আদালতব্যবস্থাকে ব্যর্থ মনে করার ঝুঁকি তৈরি হচ্ছে।

মোদি-ওয়াং ই বৈঠক: সীমান্ত শান্তি, সহযোগিতা ও SCO সম্মেলন

ভারত সফরকে দুই দেশের মধ্যে উচ্চস্তরের সংলাপের প্রস্তুতি হিসেবে অভিহিত করে ওয়াং বলেন, এই সফরের সময় চীন ও ভারত বিভিন্ন ক্ষেত্রে সংলাপ পুনরারম্ভ, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করা, বহুপাক্ষিকতাকে সমর্থন করা, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করা এবং একতরফা আধিপত্যবাদকে প্রতিহত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

কলকাতায় স্থগিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার: বিতর্কের ঝড়

‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার প্রকাশকে ঘিরে কলকাতায় তীব্র বিতর্ক। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই বিতর্কিত হিন্দি ছবি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা, নোয়াখালির হিন্দু গণহত্যা ও দেশভাগের বিভীষিকা তুলে ধরেছে। কলকাতা পুলিশের হস্তক্ষেপে পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ স্থগিত হয়, অভিযোগ ওঠে রাজনৈতিক চাপের। ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, হাইকোর্টে মামলাও চলছে। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী প্রমুখ। জি স্টুডিওস প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর ২০২৫-এ, শিক্ষক দিবসে।

হুগলির সিঙ্গুরে নার্স দীপালি জানার রহস্যমৃত্যুতে তোলপাড়, পুলিশের ভূমিকায় প্রশ্ন

১৫ আগস্ট রাতে শিবম সেবাসদন নার্সিংহোম থেকে নার্স দীপালি জানার বাবাকে ফোন করা হয়। তিনি নন্দীগ্রাম থেকে ভোর ৩টের সময় সিঙ্গুরে পৌঁছে দেখেন নার্সিংহোম বন্ধ, আর মেয়ের দেহ পুলিশ নিয়ে গেছে স্থানীয় থানায়। পরিবার অভিযোগ তুলেছে, তাঁদের আসার আগেই গোপনে দেহ সরিয়ে দিয়ে তদন্তকে প্রশ্নবিদ্ধ করছে পুলিশ।