লালকেল্লা থেকে আরএসএসকে মোদীর শতবর্ষ সম্মান ও রাজনীতি

২০২৫ সালের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আরএসএসের শতবর্ষব্যাপী সেবাকে উদ্‌যাপন করা হয়, যা ভারতের ধর্মনিরপেক্ষ পরিচয়ে সংগঠনের ভূমিকা নিয়ে বিতর্ক উসকে দেয়। আরএসএসের প্রশংসা করলেও তিনি বিরোধী শিবিরের সমালোচনার মুখে পড়েন, যারা অভিযোগ তোলে যে তিনি ধর্মনিরপেক্ষতাকে খর্ব করেছেন।

মার্কিন ৫০% শুল্কবৃদ্ধিতে পশ্চিমবঙ্গ তুলনামূলক প্রভাবমুক্ত

মার্কিন ট্রাম্প প্রশাসনের ৫০% শুল্কবৃদ্ধি ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা আনলেও পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে প্রভাবমুক্ত। রাজ্যের রপ্তানি কাঠামো, পণ্যের ধরন ও প্রধান বাজার যুক্তরাষ্ট্রনির্ভর নয় বলেই ক্ষতির মাত্রা কম। চা, গয়না, লোহা-ইস্পাত ও চামড়াজাত পণ্যই মূল রপ্তানি, যার বড় অংশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারমুখী। ফলে এই শুল্কবৃদ্ধির সরাসরি অর্থনৈতিক অভিঘাত পশ্চিমবঙ্গে সীমিত।

অভয়া কাণ্ডে নবান্ন অভিযান ঘিরে লাঠিচার্জ ও রাজনৈতিক বিতর্ক

অভয়ার মা-বাবা নবান্ন অভিযানের ডাক দিলেও বামপন্থী ও জুনিয়র ডাক্তারদের একটা অংশ সে ডাকে অংশ নেয়নি, বরং কালীঘাটে সমান্তরাল কর্মসূচি করে। অভয়ার বাবা অভিযোগ তুলেছেন, আন্দোলন সিপিএম নিয়ন্ত্রিত এবং প্রথম থেকেই তাঁদের ভুল পথে চালানো হয়েছে। পুলিশ মিছিল আটকাতে লাঠিচার্জ করেছে; অভয়ার মা আহত হয়ে মেডিকা হাসপাতালে ভর্তি।

বিশ্ব সংস্কৃত দিবসে মোদির শুভেচ্ছা, সংস্কৃত সংরক্ষণে সরকারের অঙ্গীকার

দেহাতি: ৯ আগস্ট, ২০২৫ শ্রাবণ পূর্ণিমায় সংস্কৃতের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রসারে কেন্দ্রের উদ্যোগের প্রশংসা আজ শ্রাবণ পূর্ণিমায় বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]

নবান্ন অভিযান ঘিরে লোহার প্রাচীর, আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে উত্তাল বাংলা

আজ মমতা সরকারের কানে পৌঁছাবে বাঙালির গর্জন, বাংলা ভাষায় গর্জন, বাঙালি নারীর সুরক্ষার গর্জন। এই গর্জন শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি বাংলার মাটির মানুষ, বাংলার ভাষা ও বাংলার নারীর সম্মান রক্ষার অদম্য সংকল্পের প্রকাশ। নবান্নের চারপাশে যতই লোহার প্রাচীর তোলা হোক, যতই ব্যারিকেড, বজ্রযান, জলকামান দাঁড় করানো হোক—এই গর্জনের ঢেউ রুখে রাখা যাবে না। আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে, যেখানে বাংলার মানুষ প্রমাণ করবে, অন্যায়, অবহেলা আর ধামাচাপার বিরুদ্ধে বাংলার কণ্ঠস্বর কখনও স্তব্ধ হয় না।

২০২৫-এ দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকায় শীর্ষে হাওড়া

১৮২২ সালে হাওড়াকে প্রশাসনিকভাবে পৃথক করা হলেও ১৮৬২-তে পৌরসভা এবং ১৯৮৪-তে কর্পোরেশন হয়ে ওঠার পরেও শহরের নাগরিক পরিষেবায় কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পুরসভার প্রতিটি বিভাগে অদক্ষতা দেখা যাচ্ছে। বর্জ্য অপসারণ ব্যবস্থা ভেঙে পড়েছে, ঠিকাদার ঝাড়ুদারদের অভাব প্রকট। ২০১৮ সালের পর হাওড়া শহর কার্যত পরিষেবা সংকটে পড়েছে। মুখ্যমন্ত্রীর অফিস নবান্ন ভবন এলাকাও এর বাইরে নয়—ভবন পরিষ্কার থাকলেও সংলগ্ন এলাকায় জল জমে, বেহাল অবস্থা স্পষ্ট। একবিংশ শতাব্দীতেও এক ঐতিহাসিক শহর এমন অরাজকতায় ডুবে থাকাটা রাজ্য প্রশাসনের ব্যর্থতাকেই তুলে ধরে।

প্রধানমন্ত্রী মোদী ৬ আগস্ট কর্তব্য ভবনের উদ্বোধন করবেন

কর্তব্য ভবন হবে একটি শূন্য-বর্জ্য নির্গমন ক্যাম্পাস। এখানে ব্যবহৃত জলের পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে জলসঞ্চয়ের একটি বড় অংশ পূরণ করা হবে। নির্মাণে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহৃত নির্মাণ ও ধ্বংসাবশেষজাত সামগ্রী, মাটি রক্ষার জন্য হালকা শুকনো পার্টিশন এবং ইন-হাউস বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা।

ট্রাম্পের হুমকিতে ভারতের উপর আমদানি শুল্ক বাড়বে বহুগুণে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আমদানি শুল্ক বহুগুণে বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনার কারণে। ভারত ট্রাম্পের হুমকিকে অগ্রাহ্য করে রুশ তেল আমদানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। এতে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে চাপ বেড়েছে।

জুলাই বিপ্লবের চেতনায় শাসনব্যবস্থা গড়ার আহ্বান: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যিনি নিজেই ফ্যাসিবাদী শাসনের অংশ ছিলেন, তিনিই যদি বিদ্রোহের নেতৃত্ব ও ব্যাখ্যাদান করেন, তাহলে তা ইতিহাসের পরিহাস ছাড়া আর কিছু নয়। মুহাম্মদ ইউনুস, যিনি নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, পূর্ববর্তী সরকার দ্বারা একাধিক জালিয়াতির মামলায় অভিযুক্ত, সেই প্রেক্ষিতেও রাষ্ট্রপতির এই বক্তব্য প্রশ্নবিদ্ধ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

লোকসভায় পদ ছাড়লেন কল্যাণ, মহুয়াকে তুলোধোনা করয় তৃণমূলে বিতর্ক

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলীয় হুইপ পদ ছাড়ার ঘোষণা দিয়ে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। দলীয় সাংসদদের অনুপস্থিতি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শৃঙ্খলাহীনতা নিয়ে প্রকাশ্য অভিযোগ তুলে তৃণমূলের অন্দরমহলে নতুন বিতর্কের সূত্রপাত করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা নিযুক্ত হন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে।